তানোরে সার সিন্ডিকেটে অতিষ্ঠ কৃষকরা
রাজশাহীর তানোরে কতিপয় কৃষি কর্মকর্তার নেপথ্য মদদে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অধিক মূল্যে বিক্রি হচ্ছে সার। এতে ক্ষুব্ধ ও হতাশ স্থানীয় কৃষকরা। অভিযোগ রয়েছে, সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই ডিলারগণ সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। কেউ প্রতিবাদ জানালে তার ভাগ্যে জুটছে না সার।
উপজেলার চৌবাড়িয়া, মুন্ডুমালা, তালন্দ, কালীগঞ্জ হাট, কলমা ও বিল্লীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৮০০ টাকা মূল্যের ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সারের বস্তা ১০০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ১১০০ টাকার ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি সার বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৭০০ টাকা এবং ৭৫০ টাকার এমওপি ৯০০ থেকে ১০০০ টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। তবে কোনো রশিদ দেয়া হচ্ছে না।
একাধিক কৃষকের অভিযোগ, বিএডিসি ও বিসিআইসির অনুমোদিত সারের দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা থাকার পরও তারা সরকার নির্ধারিত দামে সার দিচ্ছেন না। আবার অতিরিক্তি দামে সার ক্রয়ের পর রশিদ চাইলে ডিলারের পক্ষ থেকে কোনও রশিদ দেয়া হচ্ছে না। ক্রয় রশিদ চাইলে সার বিক্রিতে অপারগতা প্রকাশ করছেন ডিলাররা। চাষীদের ভাষ্য, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকেন এসব সরকারি সারের ডিলার। বর্ধিত দামে সার বিক্রির বিষয়টি ঠিকভাবে মনিটরিং না করায় এই অনিয়ম। আর একারণেই ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় তিনটি সার পেতে আমাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
উপজেলার তালন্দ এলাকার কৃষক কার্তিক (৫৫) বলেন, আজ সোমবার চৌবাড়িয়া বাজারের মেসার্স জয়নব টেড্রার্স থেকে ৭৫০ টাকা বস্তার এমওপি সার ১০০০টাকা বস্তা দামে ২৫ বস্তা সার কিনেছেন তবে তাকে রশিদ দেয়া হয়নি।
কুজিশহর এলাকার কৃষক মতিউর জানান, আজিজপুর মোড়ের সার ব্যবসায়ী নজরুল ইসলামের দোকান থেকে ১১০০ টাকা বস্তার টিএসপি সার তিনি ১৬০০ টাকা বস্তা দামে ১৫ বস্তা কিনেছেন তবে তাকে ১১০০ টাকার রশিদ দেয়া হয়েছে।
ছাঐড় এলাকার কৃষক এমদাদুর জানান, তিনি চৌবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে ৭৫০ টাকা বস্তার এমওপি সার ৯৫০ টাকা বস্তা দামে ৩০ বস্তা সার কিনেছেন তবে তাকে রশিদ দেয়া হয়নি। তিনি বলেন, আতাউরের দোকানের দুটি গুদাম ভর্তি এমওপি এবং টিএসপি সারের মজুদ গড়ে বেশী দামে বিক্রি করা হচ্ছে। তিনি আতাউরের সারের গুদামে প্রশাসনের অভিযান দাবি করেছেন।
তিনি আরো বলেন, রিপ্যাক করে নিম্নমাণের সারও বিক্রি করছে আতাউর রহমান।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে তানোরে ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের সমান। তবে এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় দ্বিগুণ জমিতে আলু চাষাবাদের প্রস্তুতি চলছে। এছাড়া ৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে গম ও ৩২০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় বিসিআইসি সার ডিলার রয়েছে ৯ জন এবং বিএডিসির ডিলার ২৩ জন।
এ বিষয়ে উপজেলার স্বর্ণপদকপ্রাপ্ত আদর্শ কৃষক নুর মোহাম্মদ আলী বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়া উচিত স্থানীয় প্রশাসনের। উপজেলায় সার বীজ বিতরণ ও মূল্যায়ন কমিটি কেন সারের দামে এই কারসাজি নিয়ন্ত্রণ করতে পারছে না তা বোধগম্য নয়। তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, দাম বেশি নেয়ার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সার ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২
ক্ষেতলালে স্কুল বন্ধের আড়ালে চলছে কোচিং বাণিজ্য
দীর্ঘ ১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পতাকা উত্তোলন
নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম
সন্দ্বীপের নব-নির্বাচিত এমপি মোস্তফা কামাল পাশার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
মহম্মদপুরে মহান ২১শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরিশা নাওয়ার প্রথম ও জান্নাত দ্বিতীয়
তানোরে গরুর বদলে ঘোড়া দিয়ে বোরো জমিতে হালচাষ
সুন্দরবন দস্যুমুক্ত করতে যৌথ বাহীনির অভিযান শুরু করা হবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
প্রথম কর্মসূচিতে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও দুধ বিতরণ
বগুড়ায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাই: ৬০ হাজার টাকা জরিমানা