ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে যুবককে গলা কেটে হত্যা


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২২-১১-২০২১ বিকাল ৫:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গলা ও পায়ের রগ কেটে যুবককে হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম আশরাফুল আলম শাকিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত যুবক মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার মিতারা গ্রামের কামাল কাফির ছেলে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার কাঁচপুর দক্ষিণ সেনপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ছয়তলা বাড়ির চিলেকোঠার একটি কক্ষ বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত চলছে, অতিদ্রুত রহস্য উদ্ঘাটন করা হবে।

স্থানীয়রা জানান, আশরাফুল আলম শাকিল আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। এই যুবক এলাকায় মাদক সেবন ও অপকর্মের সঙ্গে জড়িত। তবে সে বেকার ছিল। কোনো কাজকর্ম করত না।

নিহতের বাবা কামাল কাফির অভিযোগ, এ হত্যাকাণ্ডের সঙ্গে তার স্ত্রী জড়িত থাকতে পারে। তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। আমার সন্তানের হত্যাকারীকে চিহ্নিত করে সঠিক বিচার দাবি করছি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার