ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হাফ পাস চালুর দাবিতে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১:১৫

হাফ পাস নিশ্চিতের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারো সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী সিফাত শাহরিয়ার জানান, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও আমাদের সে দাবি বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পরিবহনের লোকেরা খারাপ আচরণও করেছে। আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই। 

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। ঘটনাস্থলে নিউমার্কেট এবং ধানমন্ডি থানার সিনিয়র অফিসাররা এসেছেন। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।

এদিকে, একই দাবিতে গত ২০ নভেম্বর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ওই দিন দুপুর ১২টার দিকে স্থানীয় বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে হাফ পাসের দাবিতে মিছিল এবং বিক্ষোভ শুরু করেন। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বাস ভাংচুর করতে থাকেন। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে ছত্রভঙ্গ হয়ে সড়কের অপর পাশের ল্যাব এইড হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন বাস ভাংচুর করেন।

জামান / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন