চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় দুর্ঘটনায় শান্ত (১৭) ও আসিফ (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়। নিহত দুজনের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী।
এ ঘটনায় সাজ্জাদ (১৭), আসিফ (১৮) ও মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম (৭০) গুরুতর আহত হয়। পরে তাদের অবস্থা আশংঙ্কা জনক দেখে চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আসিফ ঢাকায় নেওয়ার পথে মারা যান।নিহত শান্ত চাঁদপুর সদর উপজেলার হাফানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় ছুটে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।
চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান বলেন, ‘দুর্ঘটনায় শান্ত নামের ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এছাড়া আহত বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত একজনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত আমরা আরও খোঁজ খবর নিচ্ছি।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই