ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ১১:৪১

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ ইউনিয়নে আগামি ২৮ নভেম্বর ভোটগ্রহন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার বহিঃপ্রকাশ ঘটছে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থী এবং ভোটারদের সাথে কথাবার্তা বলে জানা গেছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে শংঙ্কায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।শান্তিরাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম মিজানুর রহমান খোকন জানান, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হলে তিনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। তার দাবি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তার সমর্থক এবং কর্মী বাহিনীকে ভয়ভীতি দেখিয়ে আসছে।উপজেলার রামজীবন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শামসুল হুদা জানান, ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া সহ ভোট প্রয়োগ এবং ভোটগনণা পর্য়ন্ত সুষ্ঠু নিরপেক্ষ হলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন। তার দাবি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নির্বাচন সুষ্ঠু হতে দেবে না। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শঙ্কায় রয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও রিটানিং অফিসার ওয়ালিফ মন্ডল জানান, গণতান্ত্রিক উপায়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে, এতে সন্দেহের কোন অবকাশ নাই। তিনি জানান, শতভাগ স্বচ্ছ নির্বাচর হবে।উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই। যে যাই বলুক না কেন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, ছয় স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে শঙ্কার কোন কারন নাই। তিনি বলেন প্রতিটি ইউনিয়নে একজন করে নিবার্হী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ, গ্রাম পুলিশ,আনছারসহ বিভিন্ন গয়েন্দা সংস্থা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবে৷উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্য ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন এবং নারী ১ লাখ ৫৭ হাজার ৪৬০ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ইতিমধ্যে ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৮৮২ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৭৮৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক