ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় নানা আয়োজনে ফাতেমা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৬:৪
নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর মা মরহুমা ফাতেমা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে কয়রা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন। অপরদিকে জেডএম হুমায়ুন কবির নিউটন ও ওবায়দুল কবির সম্রাটের আয়োজনে বুধবার (২৪ নভেম্বর) ফজর নামাজের ফর থেকে উপজেলা সদরে আবু বক্কর সিদ্দিক রা. মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হেফজখানার ৭০ জন হাফেজকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
 
বেলা ১১টায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম জিয়াদ আলীর সভাপতিত্বে ও বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা ননী গোপাল মজুমদার, আব্দুর সাত্তার, ওসমান ঢালী, আনিছুর রহমান মিঠু, শেখ রোকনুজ্জামান, শ্রমিক লীগের কয়রা সদর ইউনিয়নের সভাপতি গাজী রোকনুজ্জামান, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহম্মেদ, বেলাল আহম্মেদ বিল্লু, নিয়াজ মোরশেদ, জুবায়ের আহম্মেদ, মেহেদী হাসান, মেহেদী হাসান রনি, ইউনুস খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জেড এম হুমায়ুন কবির নিউটনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
 
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। অনুষ্ঠান শেষে তবারক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদ ও মাদ্রাসায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর মা মরহুমা ফাতেমা খানমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার