ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে মানববন্ধন


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১০-৬-২০২১ বিকাল ৫:২১
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার একাংশে বিচ্ছিন্ন করা বৈধ গ্যাস সংযোগ ৭২ ঘণ্টার মধ্যে পুনরায় সংযোগের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে উদ্ভবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে মানবনন্ধন কর্মসূচিতে এ আল্টিমেটাম দেয়া হয়। ‘সোনারগাঁও পৌরবাসী’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। এর আগে বৈধ গ্যাস সংযোগ দেয়ার দাবিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেো সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়ক বন্ধ করে দেয়া হয়। 
 
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য গাজী মজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁও পৌর যুবলীগের সভাপতি আসাদ মিয়া, যুবলীগ নেতা ইসমাঈল আল মামুন প্রমুখ। 
 
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা বৈধ গ্যাস সংযোগ গ্রাহক। তিতাস কর্তৃপক্ষ বিনা নোটিমে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে বৈধ গ্যাসলাইন সংযোগ বন্ধ করে দেয়। এতে সোনারগাঁও পৌর এলাকার একাংশের প্রায় ৮ হাজার পরিবারের রান্নাবান্না বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই পরিবারগুলো অনেক কষ্টে জীবনযাপন করছে। কেউ মাটির চুলা, কেউ ইট দিয়ে অস্থায়ী চুলা আবার কেউ গ্যাস সিলেন্ডার ক্রয় করে তাদের রান্নাবান্নার কাজ করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও তিতাস জোনাল অফিস ঘেরাও করার ঘোষণা দেন তারা। এছাড়াও অবৈধ সংযোগগুলো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করে নেয়ার দাবি জানানো হয়। 
 
উল্লেখ্য, গত ৫ জুন দুপুর থেকে দৈলেরবাগ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাপ্লাই ইউনিট থেকে কোনো নোটিস ছাড়াই সোনারগাঁও পৌরসভার একাংশের অবৈধ গ্যাসের সংযোগের পাশাপাশি বৈধ গ্যাস সংযোগে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়। ফলে পৌর এলাকার ৮ হাজার পরিবার ভোগান্তিতে পড়ে। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার