ফরিদপুরের নগরকান্দায় ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে দুর্নীতির অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের বিরুদ্ধে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যের ১০ টাকা কেজি চালের প্রতি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেয়ার বিধান থাকলেও সেখানে ডিলার দীর্ঘদিন ধরে ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ কার্ডধারীদের।
সরেজমিন গত মঙ্গলবার (২৩ নভেম্বর) তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায় গিয়ে দেখা যায়, ডিলার রাফেজা বেগম খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করছেন। চাল বিতরণ সঠিকভাবে হচ্ছে কি-না এটা দেখতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী ডিলারের দোকানে প্রবেশ করেই দেখতে পান অভিনব কায়দায় ডিজিটাল মিটারের মাধ্যমে প্রতিটি কার্ড থেকে প্রায় দুই থেকে আড়াই কেজি চাল কম দেয়া হচ্ছে। তাৎক্ষণিক ওজনে কম দেয়ার বিষয়টি জানতে চাইলে ডিলার রাফেজা বেগম বিষয়টি অস্বীকার করেন। পরে সাথে সাথে পরিমাপকৃত কয়েকটি বস্তা একই মিটারে পুনরায় মাপা হলে সেখানে ৩০ কেজি চালের জায়গায় ২৮ কেজি পাওয়া যায়।
বিষয়টি তাৎক্ষণিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম আফজাল হোসেনকে জানালে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে শীগ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি করা হলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, ইতিপূর্বে একই অভিযোগে অভিযুক্ত ডিলার রাফেজা বেগমের চাল ওজনে কম দেয়ার খবরটি বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied