সোনারগাঁওয়ে মেম্বার প্রার্থীর ওপর হামলা, প্রার্থীসহ আহত ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার প্রার্থীর ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। হামলায় প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পিরোজপুরের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। অপর আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় বুধবার রাত ৮টার দিকে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আশরাফুল প্রধান আশরাফের নেতৃত্বে তার সমর্থকরা ওই এলাকায় প্রচারণা চালান। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিম রেজার সমর্থকরা একটি মিছিল নিয়ে এসে আশরাফের প্রচারণায় অতর্কিত হামলা চালায়। হামলায় মেম্বার প্রার্থী আশরাফুল প্রধান আশরাফ, তার কর্মী আলীনুর, হাসানসহ ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আহত আলীনুরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। অপর আহতদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মেম্বার প্রার্থী আশরাফুল প্রধান বাদী হয়ে বুধবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি দেখা হচ্ছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ