ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জ সদরের নিয়ামতপুরে লাঙ্গলের কর্মীর হামলায় অটোরিকসার কর্মী আহত


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ৩:৪৬

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম উত্তম দাস রুবেল (৩০)। তিনি নিয়ামতপুর গ্রামের অমিও ভূষণ দাসের ছেলে। তাকে সুনামগঞ্জ সদর হাসাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে নিয়ামতপুর গ্রামে। 

জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. শহীদুল ইসলামের অটোরিকসা প্রতীকের নির্বাচনী প্রচারণা চালাতে নিয়ামতপুর নতুন হাটিতে তিন কর্মী গেলে লাঙ্গল প্রতীকের সমর্থক ও ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আয়না মেম্বার, আশিক মিয়া, রুহুল আমিন, আমির আলীসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র অ্যাড. শহীদুল ইসলামের অটোরিকসা প্রতীকের কোনো প্রচারনা করতে দেবে না বলে কর্মীদের ওপড় হামলা চালায়। এ সময় উত্তম দাস রুবেল হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তার চিৎকারে এলাকার লোকজন এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে আহত‍াবস্থায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে আহত উত্তম দাস রুবেল সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত ব্যক্তির স্বজনরা। 

এ ব্যাপারে লাঙ্গল প্রতীকের সমর্থক ও ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আয়না মেম্বারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি হামলার ঘটনার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার