ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ‘ধর্ষণচেষ্টা’ : ২০ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-৬-২০২১ রাত ৯:১৮
ফরিদপুরে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় ২০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার ডিটল রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষ্মীপুর গ্রামের ইনসার আলীর ছেলে।
 
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বুধবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের ৬৫ বছরের এক অসুস্থ বৃদ্ধা বাড়িতে একা ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বাড়ির সামনের রাস্তার উন্নয়ন কাজের শ্রমিক ডিটল (২৭) ওই বাড়িতে আশ্রয় নেন। এ সময় ওই বৃদ্ধার শোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে ডিটল। বৃদ্ধার চিৎকার শুনে লোকজন এসে ডিটলকে আটক করে।
 
এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মামলা হওয়ার পর ২০ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে ফরিদপুরের ২ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আক্রাম হোসেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ