ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারীদের উন্নয়ণে সুনামগঞ্জ ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২১ দুপুর ১১:২৯

জেলা নারীদের উন্নয়ণে সুনামগঞ্জ উইম্যান চেম্বারস অব কমার্সের উদ্যোগে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) আয়োজনে ৫ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে বাণিজ্যিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদের হলরুমে ৩০ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রথমবারের মতো উইম্যান চেম্বার অব কর্মাস এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা শেষে নারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুট ‍এবং সুনামগঞ্জ চেম্বারস অব কর্মাস এর পরিচালক অমলকর। ২৩ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন করেন সুনামগঞ্জ উইম্যান চেম্বারস অব কর্মাস এর চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম, উদ্যোক্ত ও উন্নয়ণ প্রশিক্ষক মাহফুজুল হক, উদ্যোক্তা ও উন্নয়ণ প্রশিক্ষক সাইদা আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলে-ন সুনামগঞ্জ উইম্যান চেম্বারস অব কমার্সের পরিচালক সৈয়দা ফারহানা ইমা, রওশন সিদ্দিকা, সেলিনা বেগম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন- নারী উদ্যোক্তা প্রশিক্ষণার্থী রিনা বেগম, রোবিনা বেম, ফারানা বেগম, ফেরদৌসি বেগম, জুবিলি বেগম, তহুরা গেম, তারো বেগম, তৃষনা আক্তার, সৈয়দা ডালিয়া আক্তার তমা, ফারজানা ইসলাম শিবনা, নাজমা বেগম, গুল নেহার, আছিয়া খাতুন, সকিনা বেগম, কামরুন নাহার, নুরজাহান আক্তার, ঝুরনারা বেগম, শিকতারা বেগম, ফিরোজা বেগম, রুজিনা বেগম, জাসরিন বেগম, শিল্পি বেগম, আয়েশা বেগম, রাবিয়া বেগম, রাতু বেগমসহ আরো অনেকে।

নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসায় উন্নয়ন ধারণা বিষয়ক এই প্রশিক্ষণ দেয়ার হয়েছে, যাতে নারীরা স্বল্প সুধে ঋণ গ্রহণে মাধ্যমে ক্ষুদ্র ও শিল্প ব্যবসা করে স্বাবলম্বী হয়ে উঠে এবং তাদের পরিবারে আয় করে পুরুষের পাশাপাশি নারীরাও উন্নয়ণের দিকে এগিয়ে যায় আর সেই লক্ষেই এই কর্মশালার আয়োজন করা হয়। আগামীতে প্রতিটি উপজেলায় নারীদের সাবলম্বী করতে সুনামগঞ্জ উইম্যান চেম্বারস অব কর্মাস এর সভাপতি হুসনা হুদা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার