ফরিদপুরে জুট মিল ব্যবসায়ীদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোশিয়েশনের ভাইস চেয়ারম্যান মৃধা মনিরুজ্জামান মনিরকে জড়িয়ে সংবাদ প্রকাশ ও ওই সংবাদে তার প্রয়াত পিতাসহ পরিবারকে জড়িয়ে অসত্য তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে কামারখালীতে এক সংবাদ সম্মেলনে ওই ব্যবসায়ীর ভাই মৃধা বদিউজ্জামান বাবু লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি দাবি করেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃধা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি সংবাদটি মনগড়া দাবি করে প্রকৃত তথ্য উপস্থিত সংবাদকর্মীদের সামনে তুলে ধরেন।
এ সময় কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম বলেন, মৃধা মনিরুজ্জামান মনির কামারখালী এলাকায় একাধিক জুট মিল তৈরি করে এলাকার অনেক মানুষের আয়ের পথ সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে আমরা তাকে ও তার পরিবারকে দেখছি, কখনো কোনো ধরনের চাতুরিপনা দেখিনি।
মধুখালী উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান মৃধা দাবি করেন, মৃধা মনিরুজ্জামান মনিরের পিতা স্কুলে শিক্ষকতা করতেন অথচ ওই সংবাদে তাকে দপ্তরি উল্লেখ করা হয়েছে, যা দুঃখজনকই নয়; শিক্ষক সমাজের জন্যে চরম অপমানেরও বটে। একজন সভ্য মনুষের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না ।
আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান তাদের বক্তব্যে একজন ব্যবসায়ী ও তার আদর্শ শিক্ষক বাবকে জড়িয়ে এমন মানহানিকর সংবাদ প্রকাশ দুঃখজনক উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied