ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে তৃতীয় ধাপে ফরিদপুরের দুটি উপজেলার ১৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণের শুরুতেই পুরুষ এবং মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে, সকাল ৮টায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী আজিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তার ভোট প্রদান করেন।
এ নির্বাচনে দুটি উপজেলার মোট ১৫টি ইউনিয়নে নৌকার প্রার্থীর পাশাপশি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৯৮ জন, সাধারণ সদস্য ৪২০ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বর ১৭৭ জন রয়েছেন। জেলার ভাঙ্গা এবং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের এ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, ভিডিপি, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের টিম রয়েছে। এ নির্বাচনে মোট ১৪৬টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ৬৯১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied