ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রার্থীতা বাতিলের দাবিতে অভিযোগ

জগন্নাথপুরে ভোটার লিস্টে নাম নেই নৌকার প্রার্থীর!


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ২৮-১১-২০২১ বিকাল ৫:৩৬
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে মোট ৩৬৯ প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন। গত কয়েক দিন ধরে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা সদরে দায়িত্বরত সাত ইউনিয়নের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে ২৪০ জন ‍এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
 
আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে ৮নং আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী।
 
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। কিন্তু ভোটার তালিকায় তার নাম না থাকায় ইউনিয়নের ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে ভোটার তালিকায় চেয়ারম্যান প্রার্থী আবুস সাত্তারের নাম না থাকায় প্রার্থিতা বাতিল করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য একই ইউনিয়নের আব্দুল আজিম খান নামে এক ব্যাক্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
এ ব্যাপারে জানতে চাইলে নৌকার মনোনীত প্রার্থী আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার বলেন, আমি ভোটার আছি, ভোটার না হলে মনোনয়ন দাখিল করলাম কিভাবে?
 
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ভুলবশত ভোটার তালিকায় শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তারের নাম প্রিন্ট হয়নি। উনি ভোটার আছেন। ৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে উনার ভোটার অন্তর্ভুক্তির কপি আমাদের হাতে এসেছে। গোটা ইউনিয়নের ভোটার লিস্ট থেকে শুধু উনি কেন বাদ পড়লেন, আর কেউ বাদ পড়েনি কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত