তাপস হত্যার বিচার দাবিতে বাউফলে যুবলীগের বিক্ষোভ
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন যুবলীগ সদস্য তাপস কুমার দাস (২৯) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবলীগ। মঙ্গলবার (২৫ মে) সকালে তাপস দাসের প্রথম মৃত্যূবার্ষিকী উপলক্ষে পৌর শহরের ইলিশ চত্বরে (প্রস্তাবিত তাপস চত্বর) ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় জনতা ভবনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ২৪ মে থানাসংলগ্ন ডাকবাংলোর সামনে পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের হুকুমে তার পালিত সন্ত্রাসী বাহিনী যুবলীগ নেতা তাপস দাসকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যার প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে। তারপরও মামলার প্রধান আসামি মেয়র জুয়েলকে চূড়ান্ত অভিযোগপত্র থেকে বাদ দেয়ার পাঁয়তারা চলছে।
তারা আরো বলেন, জিয়াউল হক জুয়েল হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এর মাঝে কোনো যদি-কিন্তু নেই। তাই তাকে মামলা থেকে বাদ দেয়ার সুযোগ নেই।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুজ্জামান, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক অরবিন্দ দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (একাংশ) মাহমুদ হাসান রুবেল, সাবেক সাধারনণসম্পাদক সামসুল কবির নিশাত, পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ প্রমুখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied