ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৩০-১১-২০২১ বিকাল ৫:২৮
দাগনভূঞায় ‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে দাগনভূঞা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বদরুল আলম মোল্লা।
 
এ সময় উপস্থিত ছিলেন- দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেবসহ থানায় কর্মরত  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবক, দাগনভূঞায়  কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
রচনা প্রতিযোগিতার দুই ক্যাটাগরিতে মোট ৭২ জন অংশগ্রহণ করেন। মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম হয় দাগনভূঞা একাডেমির মশিউর রহমান আবিদ, দ্বিতীয় হয় নুসরাত জাহান নিথি, তৃতীয় হয় ফারিয়া তাবাসসুম। উচ্চ মাধ্যমিকে প্রথম আফরোজা আক্তার রিতু, দ্বিতীয় শুকদেব দাস এবং নাহিদা আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।
 
এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হন নাফিসা আনজুম, যৌথভাবে দ্বিতীয় হন আবদুল্লাহ আল মোনায়েম ও অংকিতা পাল এবং তৃতীয় হন মোহন চন্দ্র কুরী। চিত্রাঙ্কনে মোট ২০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
 
প্রতিযোগিতায় চিত্র ও রচনার খাতা মূল্যায়ন করেন সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের বাংলার সহকারী অধ্যাপক মো. মনজুরুল হক পাপ্পু, ইসলামের ইতিহাসের প্রভাষক মনোয়ার হোসেন এবং আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক শাহীন সরকার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা