ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

'নিসচার' ২৯ বছরে পদার্পণ উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ১:৮

গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি। জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা)র' ২৮ তম বর্ষপূর্ত এবং ২৯ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর)  সন্ধা ৬টার দিকে সদরের ফ্রেন্ডস কিচেন পার্টি প্যালেস(মুন্সীগঞ্জ) মিলনায়তনে নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলা শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই জেলা টঙ্গিবাড়ি উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই ও কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন সুপার সুমন দেবের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড.  সোহানা তাহমিনা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন। নিসচার ২৮ তম বর্ষপূতি এবং ২৯ বছরে পদার্পণে সাফল্য ও গৌরভ অর্জনে আনন্দ প্রকাশ করেন নিসচার সকল সদস্যবৃন্দরা।

এ সময় প্রধান অতিথির পক্ষে মিনহাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, সড়কে দূর্ঘটনা রোধ করতে সকলকে সচেতন হতে হবে। শুধু মিটিং বা সেমিনারে সীমাবদ্ধ না থেকে সড়কে কাজ করতে হবে। তাছাড়া অবৈধ অটো মিশুক, গাড়ির ফিটনেস, অতিরিক্ত গতিসীমা নিয়ন্ত্রণ  করতে পারলেই সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এ সময় নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে সকলকে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ- সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামাল,  সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন শিহাব, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, কাজি বিপ্লব হাসান, সুজন - সুশাসনের জন্য নাগরিকের সাধারন সম্পাদক এড. জানে আলম প্রিন্স।

এছাড়াও নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতু দেওয়ান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বেপারি, প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান, নাজমুল হাসান, সহ সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার