ফরিদপুরে বিনামূল্যে ৫০০ জনের ছানি অপারেশন
ফরিদপুরের আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে ৫০০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এর আগে ফরিদপুরের চরভদ্রাসনের চরাঞ্চলে আই ক্যাম্প আয়োজনের মাধ্যমে ১৫০০ রোগীর মধ্য থেকে এই ৫০০ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এ আয়োজনে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালকে সহায়তা করেছে রোটারী ক্লাব অব ঢাকা রয়েল ও রোটারী ক্লাব অব দামানসারা ওয়েস্ট।
এ উপলক্ষে আজ শনিবার (৪ ডিসেম্বর) সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ, রোটারী ক্লাবের গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব, পাস্ট গভর্নর ড. আনিসুজ্জামান, পিডিজি খায়রুল আলম, সিপি শিরিন বন্ড।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ জানান, প্রতি বছরই তারা কয়েকশ দরিদ্র রোগীকে বিনামূল্যে অপারেশনসহ যাবতীয় ওষুধ সরবরাহ করে থাকেন। এ বছরই প্রথম আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সাথে রোটারী ক্লাব যুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, এই সার্জারিগুলো মালেয়শিয়ান চিকিৎসকদের করার কথা ছিল। কিন্তু করোনার কারনে তারা না আসায় দেশের বিখ্যাত আই সার্জনগণ এ অপারেশনগুলো করেছেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied