রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচাপায় সাংবাদিক নিহত
শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১টা ৩০ মিনিটে রাজধানীতে ট্রাকচাপায় এমদাদ হোসেন (৬০) নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। মোহাম্মদপুরের কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এমদাদ হোসেন দৈনিক সংবাদে সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী বনিক হোসেন সকালের সময়কে জানান, গতকাল শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেল আরোহী এমদাদকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সেলিম জানান, রাতে অফিস শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন এমদাদ। কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে আসামাত্র পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তিনি বলেন, এখনো কাউকে শনাক্ত বা ট্রাকটি আটক করেনি পুলিশ। কার বিরুদ্ধে মামলা করব? এজন্য এখনো মামলা করিনি। ময়নাতদন্ত শেষ হলে ভাইয়ের লাশ নিয়ে টাঙ্গাইলের নাগপুরে গ্রামের বাড়িতে নিয়ে যান সেলিম।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, এ বিষয় তার আত্মীয়স্বজনরা কেউ মামলা করতে চাননি। তবে আমরা ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied