ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রার হরিহরপুরে নদীভাঙন পরিদর্শনে সংসদ সদস্য বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৬-১২-২০২১ রাত ৮:৫১

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় এলাকা কয়রার প্রতিটি নদ নদীতে অতি মাত্রায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় হরিহরপুর লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও তাদের নির্দিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। গত শনিবার রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অধিক জোয়ারের পানিতে নির্মাণাধীন বাঁধের উপর দিয়ে প্রথমে পানি ভিতরে প্রবেশ করে। নদীভাঙন পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমান শীতের সময়ে এই অসহায় মানুষ গুলো লবন পানিতে ভাসছে আপনাদের অবহেলার জন্য। ওদের চোখের পানি ঝরছে, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে শুধুমাত্র আপনারা সময়মত বাঁধে মাটি দিয়ে উঁচু না করার কারণে। এ বিষয়ে পাউবোর স্থানীয় কর্মকর্তা মশিউল আলম জানান, ঠিকাদার সময়মত কাজ না করা এবং আকস্মিক ঘূর্ণিঝড়ের কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এমনটা ঘটেছে। তিনি বলেন, দ্রুত বাঁধ রক্ষা করার জন্য সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও সোমবার বিকেলে কয়রার কাটকাটা, গাতিরঘেরি এলাকার বেড়িবাঁধও পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ^াস, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানিসহ দলীয় নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার