মুন্সীগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপ-কমিটির সভা
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে, মাঠসজ্জা ও প্যান্ডেল নির্মাণ উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া উপস্থিত থেকে বিজয় দিবসের প্রস্তুতি হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন, স্টেডিয়ামে প্যান্ডেল তৈরি, অতিথিদের বসার ব্যবস্থাকরণ, বীর মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা, ত্রুটিমুক্ত হ্যান্ডসেট, কর্ডলেস, মাইক্রোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ও জনবল মাঠে নিশ্চিতকরণ, বাদ্যযন্ত্র, শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
উপ-কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার ইলিয়াস শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলাম মারুফ, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোস্তফা মোহসীন, জেলার আবুল বাশার, পৌর প্যানেল মেয়র সোহেল রানা রানু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবুল হোসেন মিয়া, মুন্সীগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, জেলা স্কাউটসের সহ-সভাপতি অ্যাড. মুজিবুর রহমান প্রমুখ।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।