ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে প্রথমবারের মতো শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচির উদ্বোধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:৪০

মুন্সীগঞ্জে এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ফাইজার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে উক্ত টিকাদান কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধন করেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম। ‍এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার উপস্থিত ছিলেন।

জেলায় কতজন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে- জানতে চাইলে জেলা সিভিল সার্জন দৈনিক সকালের সময়কে জানান, আমরা এই প্রথম শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া শুরু করেছি। ফাইজার ভ্যাকসিনেশন ক্যাম্পিংয়ের আওতায় পুরো জেলায় মোট ৭৫ হাজার শিক্ষার্থীকে এ টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুল ও যাদের বয়স ১২-১৭ বছরের মধ্যে তাদের ‍এ টিকা দেয়া হবে।

ইয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা যায়, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ফাইজার টিকা দেয়া হবে। এই স্কুলে ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। টিকাদার কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনে প্রায় ৪০০ জনকে টিকা দেয়া হয়। তবে টিকাদান কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে উল্লিখিত বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

টিকাদানের উদ্বোধন কার্যক্রমে সার্বিক তত্বাবধানে ছিলেন উক্ত কলেজের শিক্ষক ডা. মো. জাকির হোসেন ‍এবং গিয়াসউদ্দিন অভি। এছাড়াও কলেজটির অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব