ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:৪১
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়ার নতুন হাটখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন।
 
স্থানীয়রা জানান, দক্ষিণ বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) এবং একই গ্রামের মজিবর মুন্সীর পালকপুত্র তরিকুল (৫) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। দুপুর ২টার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। পরবর্তীতে তাদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নগরকান্দা হাসপাতালের চিকিৎসকরা জানান, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। 
 
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার