পাওনা টাকা ফেরৎ চাওয়ায় মেম্বার পদপ্রার্থীকে প্রাণনাশের হুমকি
হারুন-অর রশিদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক। গত ২৮ নভেম্বর চতুর্থ ধাপে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হারুন-অর রশিদকে বিজয়ী করার কথা বলে ৬৮ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিমের বিরুদ্ধে। সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হারুন-অর রশিদের কাছ থেকে কয়েক দফায় তিনি এ টাকা নিয়েছেন।
হারুন-অর রশিদ বলেন, আমাকে মেম্বার নির্বাচনে বিপুল ভোটে বিজয় করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওই নেতা ইউসুফ আলী। আমি কোনোদিন নির্বাচন করিনি। আমি কোনো নেতাও নই। তিনি আমাকে নির্বাচনের চার মাস আগে থেকে নির্বাচন করার জন উৎসাহ দেন আর আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
হারুন-অর রশিদ মেম্বার বিজয়ী না হলে ভুক্তভোগী হারুন তার টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে আসছেন ইউসুফ আলী চৌধুরী সেলিম।
হারুন-অর রশিদ বলেন, গত ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচনের মোট ৬৮লাখ টাকা নেন। আমি নির্বাচনে টাকাও দিলাম আর এখন আমার প্রাণের ভয় নিয়ে প্রতিনিয়ত বাঁচতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এবং দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর কাছে বিনীত অনুরোধ রইল। আমার সমস্ত প্রমাণ আছে, এই ইউসুফ আলী ৬৮ লাখ টাকা নিয়েছেন আমার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে আমার জমি বিক্রি করার টাকার বিষয়, এই প্রতারক ইউসুফ আলী চৌধুরী সেলিমের বিরুদ্ধে ব্যবস্তা নেয়ার অনুরোধ।
এ বিষয়ে ইউসুফ আলী চৌধুরী সেলিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied