ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

তিল্লীতে কবরস্থানের জন্য ৫০ শতাংশ জমি বরাদ্দ


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ৩:৪৩

ঢাকা জেলার পার্শ্ববর্তী সাটুরিয়ার তিল্লীতে কবরস্থানের জন্য ৫০ শতাংশ জায়গা বরাদ্দ করা হয়েছে। মসজিদে দুপুরে নামাজ শেষে এলাকাবাসীকে সাথে নিয়ে কবরস্থানের নির্ধারিত জায়গায় সাইনর্বোড লাগিয়ে কবরস্থানের জন্য দোয়া করা হয়। দেশ স্বাধীনের ৫০ বছরেও বৃহত্তর তিল্লী এলাকায় সামাজিক কোনো কবরস্থান ছিল না। এ সময় মানুষের মৃতদেহ দাফন করতে এলাকাবাসী অনেক ভোগান্তির শিকার হয়েছেন। তাই মৃতদেহ নিয়ে মানুষের কষ্টের কথা চিন্তা করে তিল্লী উত্তরপাড়ার আব্দুল সরকারের নাতি ও ইমান আলী দারোগার ছেলে কবিরুল ইসলাম, ইফতেখার জাহাঙ্গীর, খালেদ মাসুদ যুবরাজ, পুত্র শাহজাহান ও সাহাবালী চেয়ারম্যানের ছেলে ছায়েদুল ইসলাম গং তিল্লী মৌজায় প্রায় ৫০ শতাংশ জমি কবরস্থানের জন্য বরাদ্দ করেন।

ঐতিহ্যবাহী এ গ্রামটি ধলেশ্বরী নদীর করাল গ্রাসে বারবার নদীগর্ভে বিলীন হয়েছে। পারিবারিকভাবে যারা মৃতদেহ তাদের বাড়িতে দাফন করেছিল, কষ্টদায়ক হলেও সত্য যে, অনেকের বাড়ি নদীতে ভেঙে সব একাকার হয়ে গেছে। মানুষের মৃতদেহের কবর বা দীর্ঘদিনের স্মৃতিচিহ্নটুকুও অনেকের বাড়িতে নেই। মুসলিম সম্প্রদায়ের মানুষের মৃত্যুর পর সবশেষ স্মৃতিটুকুকে (কবর) ধরে রাখতে এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে স্থানীয় সুশিল সমাজের পক্ষ থেকে আব্দুল সরকারের উত্তাধিকারী ও সাহাবালী চেয়ারম্যানের উত্তরাধিকারীরা যৌথভাবে তিল্লী উত্তরপাড়া কবরস্থানের জন্য এই জমি দান করেছেন। অনেক দিন পর এলাকার মানুষ তিল্লীতে সামাজিকভাবে কবরস্থানের জায়গা পেয়ে খুঁশি।

জমিদাতারা এ সময় এলাবাসীর উদ্দেশে বলেন, এলাকার ও সরকারের সহযোগিতা পেলে ভবিষতে এই কবরস্থানকে আরো উন্নয়ন করে একে মডেল হিসেবে গড়ে তোলা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান