ফরিদপুরে করোনার ভ্যাকসিনের জন্য স্কুলের শিক্ষার্থীদের দীর্ঘ সারি
ফরিদপুরে অতিমারী করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষার জন্য বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন ফাইজার। আর তা পাবার আশায় সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ফরিদপুর সদর হাসপাতালে ও ফরিদপুর পুলিশ হাসপাতালে ভিড় করতে দেখা যাচ্ছে।
সরেজমিনে ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে ফাইজার এর ভ্যাকসিন পাবার আশায় রয়েছে লম্বা লাইন।তারপাশেই বয়স্কদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন সেবা ।টিকা নিতে আসা ছাত্র ছাত্রীদের হাতে রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম নিবন্ধনের ভিত্তিতে এসব টিকা প্রদান করা হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরা জানান, তাদের অনেকেরই পরীক্ষা শেষ তাই তারা এই সুযোগে এ ভ্যাকসিন নিচ্ছেন।
অপরদিকে ভেতরে কর্তব্যরত কর্মীরা জানান, তারা প্রতিদিন গড়ে ৫০০-৬০০ জন ছাত্রছাত্রীকে এ ভ্যাকসিন সেবা প্রদান করছেন।
ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, সকাল ৯টা থেকে এ ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয় এবং বেলা দেড়টা পর্যন্ত তা অব্যাহত থাকে। আমাদের এই টিকা প্রদান অব্যাহত থাকবে।
ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকেই ভ্যাকসিন পাওয়ার আশায় ছাত্র-ছাত্রীরা ভিড় করেন ফরিদপুর সদর হাসপাতাল ও ফরিদপুর পুলিশ হাসপাতালে। আমরা প্রতিদিন প্রায় ১০০০ ব্যক্তিকে টিকার আওতায় আনতে সক্ষম হচ্ছি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied