খোকসায় বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আ‘লীগ নেতা দগ্ধ
বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থীর মুখ আগুনে ঝলসে গেছে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গোপগ্রামে সোমবার (১৩ ডিসেম্বর) প্রত্যুষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার প্রত্যুষে গোপগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে বৈঠকখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।
এমএসএম / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা