মধুটিলা ইকোপার্ক সড়কে কালভার্ট ভেঙে যান চলাচলে দুর্ভোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্কে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের ধুপাকুড়া এলাকায় কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগ দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার অন্যতম এলজিইডির ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্কে চলাচলের প্রধান সড়কের দক্ষিণ পাশে ধুপাকুড়া এলাকায় প্রায় দুই মাস ধরে রাস্তার মাঝখানের কালভার্ট ভেঙে যায়। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে গেঠে। মোটরসাইকেলসহ অটোরিকসা ঝুঁকি নিয়ে পারাপারের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ফলে এলাকাবাসীসহ মধুটিলা ইকোপার্কে দেশের দূর-দূরান্ত থেকে বনভোজন ও শিক্ষা সফরে আসা যানবাহন বিপাকে পড়ছে। সেই সাথে কালভার্ট ভেঙে পড়ায় পার্কে প্রবেশের মাত্র ১ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে বিকল্প পথে প্রায় ১০-১৫ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে।
ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কে ভ্রমণে আসা বাসের চালক রাজু মিয়া বলেন, কালভার্ট ভাঙার জন্য অতিরিক্ত রাস্তা ঘুরতে সময় ও ব্যয় দুটিই বেশি লাগে।
এ নিয়ে স্থানীয় পোড়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন বলেন, নন্নীবাজার-মধুটিলা সড়কে ধুপাকুড়ায় কালভার্ট ভাঙার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই কালভার্ট ভাঙার বিষয়টি অবগতির মাধ্যমে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা