ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেশকে পরাজিত ও মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল : মহিউদ্দিন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৪-১২-২০২১ রাত ১১:০

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধা ৬টায় জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুজ্জামান আনিস।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মো. মহিউদ্দিন তার বক্তব্যে বলেন বলেন, মেধাবীহিন রাষ্ট্র সৃষ্টি করার মূল লক্ষ্যই ছিল ঘাতকদের। মেধা ছাড়া রাষ্ট্রের কোন মূল্য নেই। বাঙ্গালী জাতি যেন বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে না পারে সেই লক্ষেই বুদ্ধিজীবীদের হত্য করা হয়। বঙ্গবন্ধুর সঠিক অবস্থানের কারণেই বাঙালী জাতি মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণেই দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে আজ আমরা উন্নিত।

সবশেষে প্রধান অতিথি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক এড. সামসুন নাহার শিল্পী, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী, সহ- সভাপতি সিরাজুল হক লিটন,  যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন নান্নু, দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. হাসান মৃধা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমা আক্তার নীরা, আওয়ামী লীগ নেতা সালাম মিঝি, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, সাধারণ সম্পাদক আবুল কাশেম শুভ্র, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রাসেল, সাবেক ছাত্র নেতা ফরহাদ হোসেন গফুর, শহর মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব