ফরিদপুরে আপন সহোদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে আপন সহোদর আরাধন ও দুর্জয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বুধবার (১৫ ই ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী বানারীপাড়া ফরিদাবাদ ও এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এ সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা গুরুপদ বিশ্বাস।সমাবেশে বক্তব্য রাখেন জসিম বেপারী, সুবোধ মালো, তারক মন্ডল, গোবিন্দ বিশ্বাস, মনিন্দ্র বিশ্বাস, কলি রানী প্রমূখ।বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে মামলা মোকাদ্দোমা বিরোধের জের ধরে , মাত্র তিন বছরের ব্যবধানে সন্ত্রাসীরা প্রথমে হারাধন এবং পরে সুজয় কে হত্যা করেন। একই পরিবারের দুই ভাইকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করায় তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এর ফলে উপার্জনক্ষম দুজন ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত আসামি কাব্য রাহা, তীব্র রাহা, আকাশ, বাদল রাহা, ববিতা রাহা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied