সোনারগাঁওয়ে সওজের জমি দখল করে বালু ভরাটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর জমি অবৈধভাবে দখলে নিয়ে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে উপজেলার পিরোজপুর এলাকার ওই স্থানে বালু ভরাট করে মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপ- বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেনকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর গ্রামের প্রভাবশালী হাজী তাজুল ইসলাম মোল্লা, মিছির আলী ও ফারুক হোসেন পিরোজপুর বাসস্ট্যান্ডের বাম পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের পতিত জমি দখল করে বালু ভরাটের মাধ্যমে মার্কেট নির্মাণের পাঁয়তারা শুরু করেন। এ মার্কেট নির্মাণের ফলে ওই স্থান সংকুচিত হয়ে সড়ক দূর্ঘটনার মাত্রা বেড়ে যাবে। এ মার্কেট নির্মাণ বন্ধ করতে না পারলে এ স্থানে অনেক প্রাণহানীর আশংকা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী তাজুল ইসলাম মোল্লার সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ করার পাঁয়তারা করছেন। দখল হওয়ার জমিটি এপ্রোচ হওয়ার কারনে সড়ক দূর্ঘটনায় প্রাণ হানীর ঘটনা ঘটবে। এর আগেও তাজুল ইসলাম মোল্লা সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ করে আসাসিক হোটেল করেছেন। ওই হোটেল অবৈধ কার্যকলাপের জন্য র্যাব-১১ একাধিকবার অভিযান চালিয়ে সিলগালা করে দেয়।
দখলদার হাজী তাজুল ইসলাম মোল্লা বলেন, জমিটি আমাদের পূর্বপুরুষের। সওজের জায়গা পতিত থাকায় বালু ভরাট করে ব্যবহার করছি। সওজের প্রয়োজন হলে জায়গাটি ছেড়ে দেওয়া হবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, বালু ভরাট করে সড়ক ও জনপদের জমি দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এপ্রোচ সড়কের প্রবেশ পথ বন্ধ করে এ বালু ভরাট করছে। অবৈধ দখলদারদের ৬১৭ নং স্মারকে এবিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির তিনদিনের মধ্যে তাদের সওজের অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোনারগাঁও থানাকে অনুলিপি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, সড়ক ও জনপদ বিভাগের জমিতে বালু ভরাটের বিষয়টি এলাকাবাসীর অভিযোগের মাধ্যমে জানতে পেরে দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপ- বিভাগীয় প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রæতই দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ