ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুর সড়ক বিভাগের ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১:৩২
ফরিদপুর সড়ক বিভাগের তত্বাবধানে ড্রেন নির্মাণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলার বোয়ালমারীর উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের (মাঝকান্দি-গোপালগঞ্জ) সড়কে ৫০০ মিটার ড্রেন নির্মাণ করছে জেলা সড়ক ও জনপথ বিভাগ। ড্রেন নির্মাণে বেজ ঢালাইয়ে সোলিংয়ের নিচে বালু না দেয়া, নিম্নমানের ইট ব্যবহার করা, সঠিক মাপের (১২ মিলি) রড় না দেয়া, বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাওয়াসহ নানাবিধ অভিযোগ উঠেছে।
 
ফরিদপুর সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ৫০০ মিটার দীর্ঘ ওই ড্রেনের নির্মাণকাজ করছে মেসার্স কেএম এন্টারপ্রাইজ নামে ফরিদপুর শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। 
 
ড্রেন নির্মাণের বিষয়ে সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস বলেন, শুরু থেকেই নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে বাধা দিয়ে কাজ বন্ধ করা হয়। বিষয়গুলো কি সংশ্লিষ্ট দপ্তর দেখছে না, নাকি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে থেকে সুবিধা নিচ্ছেন সরকারি কর্মকতারা?
 
একই অভিযোগ করেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। তিনি বলেন, ইটের খোয়ার ঢালাই দেয়া হচ্ছে। আমরা এলাকাবাসী এ কাজে বাধা দিয়েছি। পরে সরকারি লোক এসে পাথরের ঢালাই দেয়ার কথা বলে গেছে।
 
ড্রেনটি নির্মাণে সম্পূর্ণ পাথরের ঢালাই হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইটের ঢালাই দেয়ার চেষ্টা করে বাধাগ্রস্ত হয়। ড্রেনের গ্রাউন্ড ঢালাইয়ের সোলিংয়ের নিচে একেবারেই বালু দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাজার বণিক সমিতির লোকজন ও এলাকাবাসী। এছাড়া অতিনিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এ কাজে। 
 
এ ব্যাপারে মেসার্স কেএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিলটনের মুঠোফোনে কল করলে ফোনটি রিসিভ করেননি।
 
ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন বলেন, কাজ নিম্নমানের হওয়ার সুযোগ নেই। ড্রেন নির্মাণে পাথরের পরিবর্তে ইট ব্যবহারের সুযোগ নেই। যে-ই কাজ করুক, সরকারি নিয়মের মধ্যে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে সরকারি কাজ সঠিক উপায়ে বুঝে নেয়ার জন্য, যাতে কোনো ধরনের অনিয়ম না হয়।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ