২ দিন ব্যাপি নাগরিক সমন্বয় পরিষদ উৎসবের সমাপনী
" মুক্তিযুদ্ধের চেতনা, নাগরিক একতা "। মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের ৩ বছরে পদার্পন উপলক্ষ্যে ২ দিন ব্যাপি নাগরিক উৎসব আয়োজনের গতকাল সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধা ৬ টায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এড. সুজন হায়দার জনি’র সভাপতিেত্ব উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
নাগরিক সমন্বয় পরিষদ কতৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানটি বেশ জমকালো ও নানা আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপি উৎসবে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
এ দিকে, ২দিন ব্যাপি নাগরিক সমন্বয় পরিষদ উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, সহ আরো অনেকে।
বিশেষ অবদান ও ভুমিকা রাখার জন্য উক্ত অনুষ্ঠানে ৬ জনকে গুনীজন সম্মাননা ও নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
নাগরিক সমন্বয় পরিষদের সমাপনী উৎসবে আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সোহেল রানা রানু, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সফল ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, নাগরিক নিঃশ্বাসের প্রধান সমন্বয়ক হামিদা খাতুন সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।