ফরিদপুরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে এইচআইভি (এইডস) সংক্রমণ প্রতিরোধ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় এ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সিভিল সার্জন ডা. মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং পলাশ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের এর সভাপতি ডা. মোঃ জলিল , ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়াল হোসেন তনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ইভা, ফরিদপুর জজ কোর্টের এপিপি আসমা জামান, এহসানুল করিম শাহীন, রেল কলোনি জামে মসজিদের ইমাম মোহাম্মদ বারী, খন্দকার শহীদ প্রমূখ।
সভায় এইচআইভি এইডস এর লক্ষণ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়এবং এর প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে হিজড়াদের প্রসঙ্গে আলোচনাকালে বক্তারা বলেন, হিজড়া আমাদের সন্তান । তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বাসস্থান ও খাবারের ব্যবস্থা করতে হবে । তারা যাতে ভবিষ্যতে কোন খারাপ কাজে জড়িয়ে পড়তে না পারে এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied