ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বেড়েই চলছে মুরগির দাম, নিম্নবিত্তের নাভিশ্বাস


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ৪:১১

হু হু করে বাড়ছে মুরগির দাম। গেল এক সপ্তাহে সদরের বাজার গুলোতে মুরগির দাম বেড়েই চলছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। গত তিন সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকা।

মুরগির পাশাপাশি এক সপ্তাহে বেড়েছে ফুলকপি, বাধাকপি, শিম  ও লাউয়ের দাম। রবিবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার ১৬৫/১৭০ টাকা, লেয়ার ২২০ টাকা, খাষি ২৫০ টাকা, কক ২৪৫ টাকা, সোনালী ২৭০ টাকা বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় অনেকটা বেশি। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

এদিকে মুরগির বাজারে বাড়তি দামে অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন শীতে মুরগি উৎপাদন অনেকটা কমে গেছে। চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। উৎপাদন কমে যাওয়ার কারনেই আমাদের বেশি দাম দিতে কিনতে হচ্ছে। তাই দাম বেড়েছে। সব মুরগির দামই কিছুটা বেড়েছে।

ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, উৎপাদন অনুযায়ী সরবরাহ হচ্ছে না। মনে করেছিলাম ডিসেম্বরে মুরগির দাম কম থাকবে। এখন মনে হচ্ছে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে  শীতকালিন সবজির দাম কিছুটা কম থাকলেও বেড়েছে ফুলকপি, বাধাকপি, শীম ও লাউয়ের দাম। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

এ ব্যাপারে জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. মিজানুল হক জানান, শীত মৌসুমে মুরগির উৎপাদন অনেকটাই কমে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর পরিমাণে মুরগি সরবরাহ করা হয়ে থাকে। কোন সিন্ডিকেটের কারনে দাম বাড়ানো হচ্ছে না। এমনটা হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব