ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন খুলনার কৃতী সন্তান সেনাপ্রধান এসএম শফিউদ্দিন


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ১২:২১

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ১৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনার কৃতিসন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপনের ভিত্তিতে সেনাপ্রধান পরের দিন (২৪ ডিসেম্বর) বিওএ’র সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২২ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে বিওএ এর সর্বশেষ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নবনির্বাচিত সভাপতি ক্রীড়ামোদী জেনারেল শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে বিওএ-র বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ও ব্যবস্থাপনায় প্রভূত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষতা সাধনসহ সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে।

বিওএ ১৯৭৬ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি অর্জন করে। অলিম্পিক আন্দোলনকে গতিশীল করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে।

জামান / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ