খুলনা নগর বিএনপি নেতাদের পদত্যাগের হিড়িক
খুলনা নগরীর পাঁচ থানা বিএনপির কমিটি বিলুপ্তির পর ওয়ার্ডে ওয়ার্ডে চলছে পদত্যাগের হিড়িক। গতকাল রবিবার নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খবর আসছে পদত্যাগের। ইতোমধ্যে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৬টি ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন। শনিবার দিবাগত রাতেই থানা বিএনপি’র সভাপতি, যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষসহ কয়েকজন প্রবীণ রাজনীতিক ব্যক্তিবর্গ পদত্যাগ করেন। যদিও শনিবার সন্ধ্যায় নগর বিএনপি’র সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে নগরীর পাঁচ থানা বিএনপি’র কমিটি বিলুপ্তি ঘোষণা করেন নবঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, নগর বিএনপি’র আহবায়ক কমিটি থেকে বাদ পড়ার পর গত শনিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদও হারান নজরুল ইসলাম মনজু। এটাই খুলনা বিএনপি’র নেতা-কর্মীদের পদত্যাগের মূল কারণ।
দলীয় সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানার অন্তর্গত সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে উলেখযোগ্যরা হলেন নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম বাবু, ২০নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন খোকন, ১৭নং ওয়ার্ডের সভাপতি শেখ ফারুক হোসেন, ১৬নং ওয়ার্ডের সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল, ২৬নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম, ১৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খোকন, সাধারণ সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহিউদ্দিন টারজান, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
জামান / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার