টঙ্গিবাড়িতে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে সাব-রেজিস্ট্রার স্বপন দে এবং দলিল লেখক আরিফ উল্লার বিরুদ্ধে অপপ্রচার করায় মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় টঙ্গীবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে সকল দলিল লেখক, সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ বলেন, আমি দলিল লেখার জন্য আর এস রেকর্ড অনুযায়ী সহিমুহুরী পর্চা ও খাজনা দিয়েই দলিল সাবমিট করেছি। সরকারি আইন মেনেই দলিল লিখেছি, কোথাও কোনো অনিয়ম হয়নি। গত ২১ ডিসেম্বর বিভিন্ন পত্র-পত্রিকায় আমার তথা আমাদের টঙ্গিবাড়ি সাব-রেজিস্ট্রার অফিস সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট। ওই সংবাদে প্রতিবেদকগণ লিখেছেন, সাব-কবলা দলিলে সব মিলিয়ে প্রতি লাখে খরচ ৬.৫০%, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি ও আমাদের দলিল লেখক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে টঙ্গিবাড়ি সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি দেওয়ান মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা দলিল লেখকবৃন্দ সরকারি আইন মেনেই সকল প্রকার দলিল-পত্র লিখি। এই অফিসে কোথাও কোনো অনিয়ম হয়নি।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।