ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আমরা এখন প্রযুক্তিনির্ভর জীবনযাপন করছি : অতুল সরকার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১২:২৫
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, আমরা এখন প্রযুক্তিনির্ভর জীবনযাপন করছি। এখন যারা প্রযুক্তি থেকে দ‍ূরে থাকবে, তারা সবদিক থেকে পিছিয়ে পড়বে। সে কারণে আমাদের এখন প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জন করতে হবে। তিনি আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত  তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের অধীনে  প্রতিবন্ধী ব্যক্তিদের Introduction to Computer Application & Packages  প্রশিক্ষণ কোর্সের  ১৩তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
এ সময় তিনি আরো বলেন, অনেক যুবক প্রযুক্তির জ্ঞান‍ার্জন করে অনলাইনে ঘরে বসে ১-২ লাখ টাকা আয় করছে, যা আমাদের দেশে কোনো চাকরি করে সম্ভব নয়। অনেক যুবক চাকরির জন্য ঘুরে বেড়ায়, প্রযুক্তিজ্ঞান বা কোনো দক্ষতা না থাকায় তাদের চাকরি হয় না। সরকার প্রতিবন্ধীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। 
 
ফরিদপুর বিসিসি আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রামার ও সেন্টার ইনচার্জ অলিউল্লাহ আহম্মেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যে রাখেন ফরিদপুর বিসিসি আঞ্চলিক কার্যালয় প্রশিক্ষক (আইটি) মো. আশরাফুল ইসলাম। 
 
উল্লেখ্য, সম্পূর্ণ বিনামূল্যে ২০ দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ যাতায়াত ও আবাসন ভাতা এবং প্রশিক্ষণ উপকরণ হিসেবে পাবেন বই, ব্যাগ, নোটবুক, কলম ইত্যাদি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার