ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেনারেল হাসপাতালের স্টাফ নার্সকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ১১:২৭
ফরিদপুর জেনারেল হাসপাতালের স্টাফ নার্স খোদেজা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছেন বলে ফরিদপুর সিভিল সার্জনের নিকট অভিযোগ দাখিল করেছেন খোদেজা বেগমসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের ৫১ জন স্টাফ নার্স।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭-১২-২১ ইং তারিখে ভ্যাকসিন টিকাদান কেন্দ্রে খোদেজা বেগম সকালে মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে গেলে সিভিল সার্জন অফিস কার্যালয়ের প্রধান সহকারী মো. জালালউদ্দিন সরদার এ অনাকাঙ্ক্ষিত কর্মকানণ্ডটি করেন। তাৎক্ষণিকভাবে এ প্রতিবাদ করেন অপর ব্রাদার (স্টাফ নার্স) আবুল হোসেন মিয়া। তাহাকেও শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে জালালউদ্দিন সরদার। 
 
এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গণেশ আগরওয়ালা এর সত্যতা স্বীকার করে বলেন, এদের সাথে সামান্য কথাকাটি হয়েছে আমি শুনেছি। 
 
সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মো. জালালউদ্দিন জানান খোদেজার সাথে এমন কিছু হয়নি, একটু কথা কাটাকাটি হয়েছে। 
 
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্রাদার (স্টাফ নার্স) আবুল হোসেন জানান, প্রধান সহকারী জালাল সরদার স্টাফ নার্স খোদেজাকে লাঞ্চিত করার প্রতিবাদ করায় আমাকে ও শারীরিকভাবে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরো বলেন সিভিল সার্জনের নিকট আমার দাবি তিনি যেন সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং ভবিষ্যতে যে কারো সাথে এমন কর্মকাণ্ড না করে।   
 
ফরিদপুর জেনারেল হাসপাতালের ৫১ জন স্টাফ নার্সরা প্রধান সহকারী মো. জালালউদ্দিনের বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিভিল সার্জনকে দাবি জানান।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার