বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও শুরু হলো বইমেলা অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা শিল্পকলা প্রাঙ্গণ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন বইমেলা উদযাপন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন ও উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকে শুরু করে ৪ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল থেকে রাত রাত ৮টা পর্যন্ত চলবে মেলা, যা সকল শ্রেণি-পেশার লোকের জন্য উন্মুক্ত থাকবে। সব মিলিয়ে লাইব্রেরি ও অন্যান্য প্রতিষ্ঠানহ ২২টি স্টল থাকবে বইমেলায়।
বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী কমিশনার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার ইলিয়াস শিকদার, সহকারী কমিশনার আশরাফুল কবীর, সহকারী কমিশনার হাছিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর থানার ওসি (তদন্ত) মো. রাজিব খানসহ অনেকে।
বইমেলা উদ্বোধন শেষে অতিথিরা একে একে সবগুলো স্টল পরিদর্শন করেন। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানার ও জ্ঞানার্জন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের বই মেলায় প্রদর্শন করা হয়।
শাফিন / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।