মাছ চাষী সমিতি
তাড়াশে পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন সভাপতি নির্বাচন
সিরাজগঞ্জের তাড়াশে তেপাই পুকুরের মাছ চাষী সমিতির সদস্যগণ পূর্বের সভাপতিকে বাদ দিয়ে নতুন করে সভাপতি নির্বাচন করেছেন। জানা যায়, গত ৬ মে সকল ওই পুকুরের সক সদস্যের উপস্থিতিতে মিটিং করে পূর্বের সভাপতি খাইরুল ইসলামকে বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। খাইরুল ইসলাম ২০১১ সালে পুকুরের সভাপতির দায়িত্ব নিয়ে এ যাবৎ পালন করে আসছিলেন।
দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনকালে সে সমিতির বিভিন্ন দুর্নীতি, অনিয়ম করেছে। তাই এক-তৃতীয়াংশ সদস্যের মতামতে গত ৮ মে আবারো মিটিংয়ে নতুন করে আব্দুল খালেককে সভাপতি বানিয়ে মাছ চাষী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির এক সদস্য বলেন, সে দীর্ঘদিন হলো সমিতির কোনো হিসাব-নিকাশ দেয় না এবং মিটিং ডাকে না। তার ইচ্ছামতো সমিতি চালায়।
এ বিষয়ে পূর্বের সভাপতি খাইরুল ইসলাম বলেন, আমার নামে যে রেজুলেশন করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের পুকুরে নিজেরাই মাছ চাষ করতে আগ্রহ প্রকাশ করলে আব্দুল খালেক, সোহরাব হোসেন ও আব্দুস সালাম অন্যের মাধ্যমে সাব-লিজ দিয়ে টাকা নেবে বলে জানায়। এ নিয়ে তর্ক-বিতর্ক হলে তারা যোগসাজশে নিজেরাই মিটিং করেছে মনে হয়। ওই মিটিংয়ে আমাকে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে ডাকেনি।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, কাস্তা গ্রামের তেপাই পুকুরের সভাপতি খাইরুল ইসলাম। তবে এ বিষয়ে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / সাদিক পলাশ
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি