কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। শনিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তসলিমা চৌধুরী। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমেদ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন ইউএনও।
জানা যায়, এদিন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সবকটি প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।
শাফিন / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied