সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের হাতে যুবক খুন, ইউপি সদস্য আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের সাজালেরকান্দি এলাকার ব্রিজের পাশ থেকে নয়নের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নবনির্বাচিত ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। নিহত নয়ন সনমান্দি ইউনিয়নের মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদে গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও সাবেক সদস্য মো. ফিরোজ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নিহত নয়ন সনমান্দি ইউনিয়নের সাবেক সদসস্য মো. ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন। নির্বাচনে ফিরোজ আহমেদ পরাজিত হন। পরাজিত প্রার্থীর সমর্থক নয়নকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর রাতের আঁধারে সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দি ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নয়নের লাশ ফেলে যায়।
এদিকে, নিহত নয়নের বাবা আলম মিয়া ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। পরিবারের দাবি, নির্বাচনকে ঘিরে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত নয়নের বাবা আলম মিয়া জানান, নির্বাচনী শত্রুতায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। নির্বাচনের পর থেকে গত কয়েক দিন ধরে নির্বাচিত প্রার্থী দেলোয়ার হোসেনের লোকজন হুমকি দিয়ে আসছিল।
নিহত নয়ন মিয়ার স্ত্রী মানছুরা আক্তারের অভিযোগ, ফিরোজ মেম্বার নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে দেলোয়ার মেম্বারের লোকজন হুমকি-ধমকি দিয়ে আসছিল। ফলে তার স্বামীকে নিয়ে পার্শ্ববর্তী বন্দর উপজেলার কেওঢালা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মারুবদী আসার উদ্দেশ্যে বাসা থেকে বের আর ফেরেনি। রাতভর মুঠোফোনে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে সাজালেরকান্দি রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার লোকজন জড়িত বলে তিনি দাবি করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর উত্তেজিত লোকজন দেলোয়ার নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
শাফিন / জামান
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত
পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা