ফরিদপুরের আ’লীগের রাজনীতি চলছে পরিবারতান্ত্রিক : ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা
ফরিদপুরে স্বাধীনতার ৫০ বছর পর রাজনীতি পরিবারতান্ত্রিক হয়ে পড়েছে। বিভিন্ন সংগঠনের কমিটি গঠিত হচ্ছে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের নিয়ে। এতে সাধারণ ও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা স্থান পাচ্ছেন না। এভাবে মূল দল ও অঙ্গসংগঠনে আত্মীয়করণ করা হলে সংগঠনের কোনো নীতি-আদর্শ বাস্তবায়ন হবে না। সংগঠন বিপর্যয় হয়ে পড়লে সাধারণ তৃণমূল নেতাকর্মীকে পাওয়া যাবে না। এখনো সময় আছে আত্মীয়করণ রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।
সাম্প্রতি ডিসেম্বর মাসে মধ্যে ফরিদপুরে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তার কয়েকদিন পর জেলা মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সম্মেলন ব্যতীত। দুটি কমিটির প্রধান হলেন দুই ভাই-বোন। শুধু তাই নয়, আরো কয়েকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেগুলো হলো- জেলা যুবলীগ ও পৌর আ’লীগ। এখানে কিছু প্রকৃত নেতা স্থান পাননি বলে অভিযোগ রয়েছে তৃণমূল নেতাকর্মীদের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আ’লীগের তৃণমূল নেতা জানান, কেন্দ্রীয় এক নেতা ও ফরিদপুরের এক নেতা মিলে কমিটিগুলো করে দিচ্ছেন। কিন্তু কেউই বিভিন্ন সমস্যার কারণে কোনো কথা বলছেন না।
সদ্য বিলুপ্ত জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদ মোল্লা জানান, ফরিদপুরের জাতীয় শ্রমিক লীগের কমিটি ভেঙে দিয়ে যে আহ্বায়ক কমিটি করে দিচ্ছে, এ কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী এবং জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক কে এম আজম খসরুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতির কোনো স্বাক্ষর নেই।
তিনি আরো জানান, কোনো কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হলে যৌথভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকতে হবে, যা এই আহ্বায়ক কমিটিতে নেই।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর একক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুরের জাতীয় শ্রমিক লীগের গোলাম মো. নাসিরকে আহ্বায়ক ও ইমান আলী মোল্লাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied