ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২-১-২০২২ বিকাল ৫:১৫

রাজধানী ঢাকার পাশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২ জানুয়ারি) সকালে আশুলিয়া ইউপি নির্বাচনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল মাদবর তার নিজ বাসভবনে নৌকার প্রাথীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

চেয়ারম্যান প্রাথী হেলাল উদ্দিন অভিযোগ করেন, আশুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী শাহাবুদ্দিন মাতব্বরের লোকজন নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ছিঁড়ে ফেলছেন তার পোস্টার-ব্যানার। নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ তার।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিরোধীরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে মামলা করারও পা‍ঁয়তারা করছে। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলেও জানান তিনি। তাই নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের কাছে জোর আবেদন জানিয়েছেন চেয়ারম্যান প্রাথী হেলাল উদ্দিন মাদবর।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান