গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ঠাকুরের সংবাদ সম্মেলন
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে ভোটাদের হুমকির অভিযোগ এনে গজারিয়া ইউনিয়নের স্বতন্ত্র (আনারস) প্রতীকের প্রার্থী মহিউদ্দিন ঠাকুর সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নে গোসাইরচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী শফিউল্লাহ (শফি) তার কর্মী-সর্মথক ও ভোটরদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিয়েছেন। ভোটকেন্দ্রে গেলে হাত-পা ভেঙে ফেলাসহ প্রাণনাশের ভয় দেখিয়েছেন। এতে আমার কর্মী-সর্মথকসহ সাধারণ ভোটাররা চরম আতঙ্কে রয়েছেন।
তিনি আরো বলেন, আমি সাবেক ৩নং ওয়ার্ডে আমার এজেন্ট নিয়োগ করতে পারছি না। ওই এলাকায় আমার কেউ এজেন্ট হওয়ার সাহস করতে পরাছেন না। আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক। জয় পরাজয় আছে, জয়ী একজনই হবে। ইউপি নির্বাচনের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে জোর আশ্বাস দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ঠাকুর।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নৌকার প্রার্থীর বাড়ির পার্শ্ববর্তী ৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেসব কেন্দ্রে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।
শাফিন / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।