সোনারগাঁওয়ে পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে রহমত উল্লাহ নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। সোমবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকায় ঘটনাটি ঘটে। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত রহমত উল্লাহর স্ত্রী ইয়াছমিন বাদী হয়ে সোমবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের ইদ্রিস আলী গংদের কাছ থেকে আমার স্বামী রহমত উল্লাহ ১৩ শতাংশ জমি ক্রয় করেন। প্রতিহিংসাবশত ওই এলাকার মৃত আসন আলীর ছেলে সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোমেন মিয়ার নেতৃত্বে হালিম মিয়া, শাহাবুদ্দিন, ইসমাইল, জসিম উদ্দিন আমার স্বামীকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সোমবার সকালে ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আগে থেকেই ওতপেতে থাকা মোমেনের নেতৃত্বে ৩-৪ জন আমার স্বামীর পথরোধ করে লোহার রড ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযুক্ত মোমেন মিয়া জানান, জমিটি আমার ক্রয় করার কথা ছিল। রহমতউল্লাহ আমার এ জমি আমার কাছ থেকে বিক্রেতাকে ভুল বুঝিয়ে ছিনিয়ে নিয়েছে। তবে তাকে চড়-থাপ্পড় মারা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ