ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
ফরিদপুরের সালথায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর সদর হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বালিয়া গ্রামে একটি গ্রাম্য দলপক্ষের মিটিংকে কেন্দ্র করে হিরু মোল্যার সমর্থকদের সাথে প্রতিপক্ষ সরোয়ার মাতুব্বারের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনা নিয়ে রাতেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে হিরু মোল্যাকে সমর্থন দেয় পার্শ্ববর্তী ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়ার সমর্থকরা।
পরে সকাল ৬টার দিকে ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়ার সমর্থকদের সাথে বালিয়া গ্রামের সরোয়ার মাতুব্বারের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সকাল ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে পুলিশসহ উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেলে ৭ পুলিশ সদস্য আহত হন। এলাকা শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ